
জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুর মহানগরীর ৩৫ নং ওয়ার্ডের কাথোরা বোম্বাই মসজিদে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খানের ব্যক্তিগত উদ্যোগে হাজীয়ানী তাহেরা বেগম হাজী আব্দুল গাফফার মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। একইসাথে তারা শ’হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আ’ত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
ইফতার মাহফিলে মাদরাসা ও মসজিদের আলেম-ওলামা এবং এতিম শিশুদের পাশাপাশি প্রায় দেড় হাজার রোজাদার অংশ নেন। আয়োজক ফারুক খান জানান, ধর্মীয় অনুভূতির জায়গা থেকে রমজান মাসে সওয়াব হাসিল এবং পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে তিনি এই ১২০০ স্থানীয় বাসিন্দা ও ৩০০ এতিম শিশুকে নিয়ে ইফতারের আয়োজন করেছেন। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় জনগণ চাইলে তিনি কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।তিনি আরও বলেন, আমি কাউন্সিল হতে৷ পারলে ৩৫ নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলবো।
প্রকাশক ও সম্পাদক: জাকারিয়া হোসেন হিমেল
অফিস: বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় -১৭০৪, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।হটলাইন:+৮৮০৯৬৭৮৫৭৫৪৩৮
ফোন: ০১৬২৬৩৬৩২০৭
জিমেইল: dirknessboy@gmail.com