প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৩, ৭:৫৬ পি.এম
এবার ২ লক্ষাধিক লোক নিয়ে আ. লীগের সমাবেশে থাকবেন জাহাঙ্গীর আলম
জাকারিয়া হোসেন হিমেলঃ
২৮ অক্টোবর রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে টঙ্গী-গাজীপুর থেকে দুই লাখেরও বেশি লোক নিয়ে উপস্থিত থাকছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছয় হাজার গাড়ির বহর নিয়ে তিনি ঢাকায় যাবেন বলে জানিয়েছেন। এর আগে আওয়ামী লীগের দুটি সমাবেশে এক লাখ করে লোক নিয়ে তিনি অংশগ্রহণ করেন।
আজ বুধবার গাজীপুর সিটির সাবেক মেয়র ও বর্তমান মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে এই তথ্য জানান।
জাহাঙ্গীর আলম জানান, ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে তিনি দুই লাখেরও বেশি লোক নিয়ে ঢাকায় যাবেন। তাদের যাতায়াতের জন্য ইতিমধ্যে ছয় হাজার গাড়ি চুক্তি করা হয়েছে।তিনি বলেন, ‘২৮ অক্টোবর সকাল ১১টায় গাজীপুর থেকে এই সকল বাসে করে দুই লাখেরও বেশি লোক ঢাকার সমাবেশে নিয়ে যাব ইনশাআল্লাহ। বাসের পাশাপাশি কয়েক শ প্রাইভেট কার ও মাইক্রোবাসও যাবে।
’জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার ও মেয়র পদ থেতে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে ক্ষমা করা হয়। গেল সিটি নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে তার মায়ের পক্ষে কাজ করেন।তার মা মেয়র হিসেবে নির্বাচিত হন। তিনি বর্তমানে তার মায়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। নির্বাচনে তার মায়ের পক্ষে থাকায় তাকে আবারও দল থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি জাহাঙ্গীর আলমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেওয়া শাস্তি মওকুফ করে দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।ক্ষমা পাওয়ার পর তিনি মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সভা করে ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগদান করতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করছেন।
পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রচারণাও চালাচ্ছেন তিনি। গাজীপুর মহানগরের প্রতিটি থানায় থানায় কমিটি করে তিনি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক: জাকারিয়া হোসেন হিমেল
অফিস: বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় -১৭০৪, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।হটলাইন:+৮৮০৯৬৭৮৫৭৫৪৩৮