
জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লা খানকে গাজীপুর জেলা তরুণ সংঘের পক্ষ থেকে গণসংর্বধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ডবাজার এলাকায় সাবেক গাছা ইউপি চত্ত্বরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ গণসংর্বধনা দেওয়া হয়।
তরুণ সংঘের প্রতিষ্ঠাতা কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের সভাপতিত্বে ও আ.লীগ নেতা এস এম শামীম আহমেদের সঞ্চালনায় গণসংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, বেগম শামসুন নাহার ভূঁইয়া এমপি, নগর আ.লীগ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, প্রফেসর এম এ বারী, ডা. হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন, গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন পিপিএম, আ.লীগ নেতা মো. উসমান আলী, মো. শহীদুল্লাহ, আব্দুল আলীম মোল্লা, আবুল কাশেম, মো. সাইফুল ইসলাম দুলাল, মো. ইকবাল মোল্লা, মো. আব্দুস সাত্তার মোল্লা, মো. বাবুল হোসেন মন্ডল, মো. জামাল খান, প্রভাষক রেজাউল মেহেদী, আব্দুল হালিম খান, মো. নবীন হোসেন, হাসান মোহাম্মদ শরীফ, শামসাদ খান রুবেল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: জাকারিয়া হোসেন হিমেল
অফিস: বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় -১৭০৪, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।হটলাইন:+৮৮০৯৬৭৮৫৭৫৪৩৮
ফোন: ০১৬২৬৩৬৩২০৭
জিমেইল: dirknessboy@gmail.com