প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ৯:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৪, ১১:০৮ পি.এম
গাজীপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে রোববার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে গাজীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে নেতৃত্ব দেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
এদিন সকালে গাজীপুর মহানগরীর ভাওয়াল রাজবাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় যোগ দেন।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ছাড়াও এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী টুসি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, মোঃ আখতারুজ্জামান এম,পি।
এছাড়া আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন।
প্রকাশক ও সম্পাদক: জাকারিয়া হোসেন হিমেল
অফিস: বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় -১৭০৪, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।হটলাইন:+৮৮০৯৬৭৮৫৭৫৪৩৮
ফোন: ০১৬২৬৩৬৩২০৭
জিমেইল: dirknessboy@gmail.com
ই পেপার