জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুরের কাপাসিয়ায় কৃতী শিক্ষার্থীদের মেধা বিকাশ, পরিবেশ সচেতনতা এবং শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে এম. এ. বারী শিক্ষাবৃত্তি-এর উদ্যোগে "কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান এবং শিশুদের মাঝে চারা গাছ বিতরণ-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।
৬ আগস্ট বৃহষ্পতিবার বিকেল ৩ টায় কাপাসিয়া উপজেলা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, হাফিজুল হক।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠাতা মহাসচিব, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন, এ. কে. এম. রিপন আনসারী।
গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও গাজীপুর পরিবেশ বাঁচাও আন্দোলন (গাপা)-এর সভাপতি আলহাজ্ব মোঃ মোছাদ্দিকুর রহমান (হাজী মুছার সভাপতিত্বে
অনুষ্ঠানে উদ্বোধন করেন, কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোহরাওয়ার্দী।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ সাহাব উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন), গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন (মাস্টার)।
আয়োজক সূত্রে জানা যায় , কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৫ জন বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী, গণিত প্রিয় অলিম্পিয়াড চ্যাম্পিয়ন ও রানার্সআপ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের মধ্যে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এর আগে প্রার্থীদের অংশগ্রহণ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকনে বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও চারা গাছ বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক: জাকারিয়া হোসেন হিমেল
অফিস: বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় -১৭০৪, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।হটলাইন:+৮৮০৯৬৭৮৫৭৫৪৩৮
ফোন: ০১৬২৬৩৬৩২০৭
জিমেইল: dirknessboy@gmail.com