ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

গাজীপুরে দেড় কেজি হেরোইন জব্দ, ট্রাক চালকসহ গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ৩৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরীতে অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অপরাধ (উত্তর) মো. খাইরুল আলম।

গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালুগ্রাম এলাকার ট্রাক চালক মো. ফাহাদ হোসেন (২৭) ও একই এলাকার তার সহযোগী মো. সাফাত হোসেন (২০)। ঘটনার সঙ্গে জড়িত আনোয়ার ও মান্নান পলাতক।

উপপুলিশ কমিশনার খাইরুল বলেন, গোপন খবরের ভিত্তিতে সদর থানার পুলিশ শনিবার বিকেলে নগরীর ঢাকা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে সন্দেহভাজন একটি ট্রাক থামায়।

তিনি বলেন, এ সময় ট্রাকের চালক পুলিশকে জানান ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে কাঠের ট্রিপ নিয়ে মিরপুর ভাসানটেক এলাকায় নামিয়ে সদর থানা এলাকা হয়ে চৌরাস্তার দিকে যাচ্ছিল। কিন্তু তাদের কথা, আচরণ ও গতিবিধি সন্দেহজনক হলে ওই দুইজনকে গ্রেপ্তার করে ট্রাকে তল্লাশি চালানো হয়।

“এ সময় ট্রাকের চালকের সিটের পেছনে ব্যাক সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ব্যাগের ভেতর থেকে হেরোইন ভরা ১৪টি পলিথিন প্যাকেটে উদ্ধার করা হয়। যেখানে প্রতিটি প্যাকেটে ১০৪ গ্রাম করে ১ কেজি ৪৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।”

খাইরুল আলম বলেন, এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা জানান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তি হেরোইনগুলো সংগ্রহ করে গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির কাছে বিক্রয়ের উদ্দেশ্যে ট্রাকে নিয়ে আসছিল।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে দেড় কেজি হেরোইন জব্দ, ট্রাক চালকসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৩:১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪