প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৬:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৪, ৪:৪৪ পি.এম
গাজীপুর বোর্ডবাজারে মীনা বাজারের ৩৭তম আউটলেট উদ্বোধন
![]()

জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুর মহানগরী গাছার বোর্ডবাজারে মিনা বাজারের ৩৭তম আউটলেটর উদ্বোধন করা হয়েছে। সোমবার(৮ এপ্রিল)গাছা থানা রোডের চেয়ারম্যান প্লাজায় ২ হাজার ২০০ স্কয়ার ফিট জায়গা নিয়ে এ আউটলেটটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা অনুষ্ঠানকে সার্থক করে তুলেছেন তারা হলেন,গাছা থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম,৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির,গাছা থানা ৩৫নংওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব আহাম্মদ আলী,গাছা থানা যুবলীগ নেতা মশিউর রহমান মশি ও আব্দুর রশিদ প্রমুখ।
মিনা বাজারের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রাহক পরিসেবা এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করাই মীনা বাজারের লক্ষ্য। মীনা বাজার ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে ঢাকা, চট্টগ্রাম,
নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও ময়মনসিংহজুড়ে বর্তমানে ৩৭টি আউটলেটের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।বোর্ড বাজারের আউটলেটটিও এর ব্যতিক্রম হবে না। মীনা বাজারের আউটলেটে গ্রোসারি পণ্য ছাড়াও গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসসহ নানারকমের পণ্য পাওয়া যাবে।
“মিনা বাজার” বোর্ড বাজার আউটলেটের পার্টনার ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম দ্বিপ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ জনগণ মীনা বাজারের নতুন এই আউটলেটটি থেকে সুলভ মূল্যে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারবেন।
এছাড়া স্থানীয়রা মীনা বাজারের হটলাইন নম্বর 01933-117755 এ অর্ডার করার মাধ্যমে হোম ডেলিভারি সুবিধা উপভোগ করতে পারবেন। মীনা বাজারের আউটলেট ছাড়াও গ্রাহকরা meenabazaronline.com-এর মাধ্যমে অনলাইন শপিং করতে পারবেন।
প্রকাশক ও সম্পাদক: জাকারিয়া হোসেন হিমেল
অফিস: বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় -১৭০৪, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।হটলাইন:+৮৮০৯৬৭৮৫৭৫৪৩৮
ফোন: ০১৬২৬৩৬৩২০৭
জিমেইল: dirknessboy@gmail.com
ই পেপার