
জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ও শিক্ষার্থীদের প্রিয় ছাত্রনেতা, প্রিয় ভাই, প্রিয় বন্ধু আল-রিয়াদ আদনান অন্তর আলোচনার শীর্ষে আছেন বলে জানা গেছেন।
আল-রিয়াদ আদনান অন্তর ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক এবং
প্রধান সমন্বয়ক
জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশনের দায়িত্ব পালন করে আসছেন।
সেই স্কুল-কলেজের জীবন থেকেই শুরু তার রাজনীতি আর ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু তার রাজনীতি জীবন।দীর্ঘ সময় ছাত্রলীগের সাধারণ কর্মী হয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা পৌঁছে দিয়েছেন সর্বমহলে সব জায়গায় সবার কাছে। এছাড়াও সব সময় বিভিন্ন লড়াই আন্দোলন সংগ্রামে এই ছাত্রনেতা ছিলেন প্রথম সারিতে। শুধু তাই নয় দেশের ক্লান্তির লগ্ন করোনা মহামারীতেও অসহায় মানুষের সেবায় বিলিয়ে দিয়েছেন নিজেকে। অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সর্বদাই নিজেকে নিয়োজিত রাখেন।সহকর্মী,সহযোদ্ধা, বন্ধু ও ছাত্র-ছাত্রীদের সব সময় খবরাখবর রাখেন তিনি।
বলছিলাম গাজীপুর মহানগরের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আল-রিয়াদ আদনান অন্তরের কথা।
গাজীপুর মহানগরের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন,আল-রিয়াদ আদনান অন্তর ভাই ছাত্রলীগের একজন উদীয়মান কর্মীবান্ধব নেতা। শুধু কর্মী বান্ধবী নন তিনি পাশাপাশি একজন মানবিক নেতাও বটে। উদীয়মান এই নেতা যেমন নৌকার জয় সুনিশ্চিত করার লক্ষ্যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ঠিক তেমন অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন। শুধু তাই নয় প্রতিনিয়তই খোঁজ রাখছেন কর্মীদের নানামুখী সমস্যার।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আল-রিয়াদ আদনান অন্তর বলেন, জীবনের প্রতিটা মুহূর্ত বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে কাটাতে চাই। নিজের জীবনটাও উৎসর্গ করে দিতে চাই বঙ্গবন্ধুর দেখানো পথে৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করছেন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একজন সাধারণ কর্মী হয়ে সারা জীবন থাকতে চাই নৌকার পাশে।
তিনি আরো বলেন, আমি আল-রিয়াদ আদনান অন্তর গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী । আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।যেন সকলকে সাথে নিয়ে সকলকে পাশে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে গাজীপুর মহানগর ছাত্রলীগকে দেশের প্রতিটা মানুষের কাছে বিশ্বাস ও ভালোবাসার জায়গায় বসাতে পারি। কারণ ছাত্রলীগের মূল মন্ত্র হচ্ছে শিক্ষা*শান্তি*প্রগতি।
প্রকাশক ও সম্পাদক: জাকারিয়া হোসেন হিমেল
অফিস: বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় -১৭০৪, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।হটলাইন:+৮৮০৯৬৭৮৫৭৫৪৩৮
ফোন: ০১৬২৬৩৬৩২০৭
জিমেইল: dirknessboy@gmail.com