জাকারিয়া হোসেন হিমেলঃ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে তিনি দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন। ড. ইউনূসকে বহনকারী ইকে-৫৮২ ফ্লাইটটি বৃহস্পতিবার দুপুরে দেশে পৌঁছবে।
মঙ্গলবার রাতে বঙ্গভবনে দীর্ঘ বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছেন, ড. ইউনূসের একটি মাইনর অপারেশন হয়েছে। বৃহস্পতিবার তিনি দেশে পৌঁছাবেন। এরমধ্যে আমাদের তালিকাটিও (অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের) চূড়ান্ত হয়ে যাবে।
ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার বিকালে সেনা সদরে এক ব্রিফিংয়ে বলেছেন, তাকে আমরা রিসিভ করার জন্য বিমানবন্দরে যাব। তিনি আমাদের কাজকে স্বাগত জানিয়েছেন। আমরা সবাই মিলে তাকে সাহায্য করব।
অন্তর্বর্তীকালীন সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান সেনাপ্রধান।
প্রকাশক ও সম্পাদক: জাকারিয়া হোসেন হিমেল
অফিস: বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় -১৭০৪, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।হটলাইন:+৮৮০৯৬৭৮৫৭৫৪৩৮
ফোন: ০১৬২৬৩৬৩২০৭
জিমেইল: dirknessboy@gmail.com