ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে অপহরণ করে সংঘবদ্ধ হামলা ও হেনস্তা করে ভিডিও ধারণের আটক ৫ ভালোবাসার গান শুনাচ্ছেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষ, পুলিশভ্যানে আগুন শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন গাজীপুরে কে এই নাজিম উদ্দিন? ভূয়া দলিলে ৯৩ শতাংশ জমি দখলের অভিযোগ  রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করে অভিযুক্ত সোহেল রানা।

দেশ ছাড়তে পারলেন না হাছান মাহমুদ, আটকে দেওয়া হলো বিমানবন্দরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

বিদেশ যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে।

সূত্রে জানা যায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে বিমানবন্দরের কর্মীরা ঘিরে ফেলেন। তখন নিরাপত্তাকর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেয়।

বিমানবন্দরে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী ঢাকা পোস্টকে জানান, তিনি কোন দেশে যাচ্ছিলেন, এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি। তবে তার সার্ক ভিসা রয়েছে। সার্কভুক্ত যে কোনো দেশে যাওয়ার কথা ছিল। 

বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। 

হাছান মাহমুদ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাল করছিলেন। শেখ হাসিনা সরকারের আগের মেয়াদে তিনি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

শিক্ষার্থীদের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি-মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশ ছাড়তে পারলেন না হাছান মাহমুদ, আটকে দেওয়া হলো বিমানবন্দরে

আপডেট সময় : ০২:১৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪