
মোহাম্মদ জাকারিয়া হোসেনঃ
গাজীপুর মহানগরীর গাছা এলাকায় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। “নতুন কুঁড়ি স্পোর্টস” এর আওতায় স্থানীয় বিএনপি নেতা শাহিনের উদ্যোগে এ ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কিশোরদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্যোক্তা শাহিন বলেন, যুবসমাজকে সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী কার্যক্রমে সম্পৃক্ত করতেই নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গাছা থানা প্রাইভেট স্কুল সোসাইটি সহ-সভাপতি ওসমান গণি, অনন্ত মডেল স্কুলের পরিচালক আব্দুস সামাদ মাস্টার, ইউনিটি আইডিয়াল স্কুলের পরিচালক হেমায়েত উদ্দিন মিলন, আলহাজ্ব আলাউদ্দিন সরকার একাডেমীর পরিচালক মাসুদ আল-আজাদ, ৩৪নং ওয়ার্ড কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি ও জেএস আইডিয়াল স্কুলের পরিচালক আবু হানিফ প্রমূখ।
উল্লেখ্য:-গাছা থানার ৩৪নং ওয়ার্ডের ২৮টি স্কুলে ৫০টি ফুটবল বিতরণ করেন থানা বিএনপি নেতা শাহিন। রোববার (১৭মে) এই ফুটবল বিতরণের উদ্বোধন করেন বিএনপি নেতা শাহিন।
প্রকাশক ও সম্পাদক: জাকারিয়া হোসেন হিমেল
অফিস: বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় -১৭০৪, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।হটলাইন:+৮৮০৯৬৭৮৫৭৫৪৩৮
ফোন: ০১৬২৬৩৬৩২০৭
জিমেইল: dirknessboy@gmail.com