জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুরে বিতর্কের প্রসারে দীর্ঘ ৬ বছর ধরে কাজ করে যাচ্ছে প্রতীতি বিতর্ক সংঘ। প্রতি বছরের মতো এ বছরেও রমজানের তাৎপর্য বিবেচনায় সংগঠনটি আয়োজন করেছে ইফতার ও দোয়ার।
গাজীপুরের বোর্ড বাজার এলাকার এরাবিয়ান রেস্তোরাঁয় শুক্রবার বিকেলে আয়োজন করা হয় প্রতীতি বিতর্ক সংঘ এর ইফতারের। এ সময় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনাসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ও উঠে আসে। ইফতারে উপস্থিত ছিলেন প্রতীতি বিতর্ক সংঘ এর প্রতিষ্ঠাতা আবু সালেহ মুসা, উপদেষ্টা এডভোকেট মীর পারভেজ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: শরীফুল ইসলাম। অন্যান্য সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সুমাইয়া আক্তার, শাহরিয়ার হাসান শুভ, সামিরা তাজনীন ইফতি।
অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন আজকের বসুন্ধরা পত্রিকার মো: জাহাঙ্গীর আলম, সমকাল পত্রিকার জৌষ্ঠ সহ সম্পাদক মো: আসাদুজ্জামান, আমাদের সময় পত্রিকার মো: শাহীন আলম শাওন।
উল্লেখ্য গাজীপুরের ১৮ টি প্রতিষ্ঠানে বিতর্ক নিয়ে কাজ করে যাচ্ছে প্রতীতি বিতর্ক সংঘ, যা গাজীপুরের একমাত্র বিতর্ক সংগঠন।
প্রকাশক ও সম্পাদক: জাকারিয়া হোসেন হিমেল
অফিস: বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় -১৭০৪, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।হটলাইন:+৮৮০৯৬৭৮৫৭৫৪৩৮
ফোন: ০১৬২৬৩৬৩২০৭
জিমেইল: dirknessboy@gmail.com