ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই নারী আটক  রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’ যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধ/র্ষণ গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাছা এলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান কে দেখতে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল উদ্দিন। গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ভাই মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল  ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ৩০ জুলাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ৪৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আমল।  তিনি আরও জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় থাকবে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন। একই সাথে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনও সিসি ক্যামেরার মাধ্যমে অনুষ্ঠিত হবে।

(বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব জানান ইসি সচিব।

তিনি বলেন, আগামী ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় হচ্ছে ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ই জুলাই, প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। সকল কেন্দ্রে ইভিএমে ব্যবহার হবে। থাকবে সিসি ক্যামেরা।

আওয়ামী লীগের ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত রোববার (০৪ জুন) শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আজকের কমিশন বৈঠকে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচন ছাড়াও তিনটি সুনির্দিষ্ট বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়। এগুলো হলো- বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন কার্যক্রমের বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুমোদন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন ও ডাটা সেন্টারের বিকল্প ডিজাস্টার রিকোভারি সাইট (ডিআরএস) স্থাপন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ৩০ জুলাই

আপডেট সময় : ০১:০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩