সংবাদ শিরোনাম :
প্রচ্ছদ /
অপরাধ, অর্থনীতি, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া, আরো, কৃষি-ও-প্রকৃতি, খেলাধুলা, গনমাধ্যাম, চাকরি, জাতীয়, তথ্যপ্রযুক্তি, দুর্ঘটনা, ধর্ম, নির্বাচন, প্রচ্ছদ, প্রবাসের খবর, ফিচার, ফ্যাশন, বিনোদন, বিশেষ প্রতিবেদন, ভ্রমন, রাজধানী, রাজনীতি, লাইফস্টাইল, শিক্ষা, সম্পাদকীয়, সাক্ষাৎকার, সারাদেশ, সাহিত্য, স্বাস্থ্য
গাজীপুর বোর্ড বাজারে কার্ভাড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ৬৪০ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ 
গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার বোর্ডবাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় আরিফুর রহমান খান কল্লোল (৪৫) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজি (আইইউটি) প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার পাহাড়পুর গ্রামের মৃত আব্দুল হাই খানের ছেলে।









