ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই নারী আটক  রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’ যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধ/র্ষণ গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাছা এলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান কে দেখতে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল উদ্দিন। গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ভাই মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল  ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম

সুখবর পাচ্ছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ৫২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

সুখবর পেতে যাচ্ছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। শিগগিরই তার দলীয় কার্যক্রমে সক্রিয় হওয়ার সুযোগ আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এমন ইঙ্গিত পেয়েছেন জাহাঙ্গীর আলম এবং তার মেয়র মা জায়েদা খাতুন। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান দুজন। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ১০ মিনিটের সাক্ষাৎ হয় মা-ছেলের।

জানা গেছে, গাজীপুরের মেয়র হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দুপুরে গণভবনে যান জায়েদা খাতুন। সঙ্গে নিয়ে যান ছেলে জাহাঙ্গীরকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রথমে কুশলাদি বিনিময় হয়। অন্যান্য আলাপের মাঝে জাহাঙ্গীরের প্রসঙ্গ তোলেন জায়েদা খাতুন।

এসময় জায়েদা খাতুন বলেন, আমার ছেলেতো আপনার ছেলে (জাহাঙ্গীর)। ‘আপনার ছেলেকে আপনার কাছে নিয়ে এসেছি।’

সূত্র জানায়, জায়েদা খাতুনের এসব কথা বলার সময় জাহাঙ্গীর আলম কেঁদে ফেলেন। এসময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, রাজনীতি থেকে তাকে সরিয়ে দিতে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা যেসব অভিযোগ করছে তার আসলে কোনো সত্যতা নেই।

এসময় প্রধানমন্ত্রী জাহাঙ্গীরকে কাঁদতে নিষেধ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যাও সেক্রেটারির সঙ্গে দেখা করো। আমি দেখব।’

এ বিষয়ে জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের গাজীপুর ২৪ কে বলেন, ‘আমার মা আমাকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। তিনিও আমার মা। সন্তান হিসেবে মায়ের কাছে গিয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে তা জানিয়েছি। তিনি বলেছেন, দেখবেন।’

গাজীপুরের মেয়র জায়েদা খাতুন কালবেলাকে বলেন, ‘গাজীপুরের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। গাজীপুরের মানুষের জন্য কাজ করতে পরামর্শ দিয়েছেন। উন্নয়নের জন্য তার সহায়তা চেয়েছি। তিনিও সকল সহায়তা করবেন বলে জানিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুখবর পাচ্ছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

আপডেট সময় : ০২:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩