ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই নারী আটক  রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’ যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধ/র্ষণ গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাছা এলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান কে দেখতে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল উদ্দিন। গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ভাই মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল  ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম

সরকারের নির্দেশে পদযাত্রায় গুলি করেছে পুলিশ : রিজভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ৫২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

আওয়ামী লীগ সরকারের নির্দেশে পুলিশ বিএনপির পদযাত্রায় দলীয় নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকারের পতন না ঘটানো পর্যন্ত আন্দোলন চলবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধ সরকারের কিছু দলীয় পুলিশ ও আওয়ামী লীগের অস্ত্রধারীরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে তাণ্ডবলীলা চালিয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে পুলিশের গুলিতে বগুড়া জেলা বিএনপির আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে পরে জেলা দলীয় কার্যালয়ে জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের চেতনাধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের বিএনপি নেতাকর্মীদের ওপর লেলিয়ে দিয়েছেন। তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নারকীয় পৈশাচিকতা চালিয়েছে। সরকারপ্রধানের বীভৎস্য রূপ জাতি আজ দেখেছে। যা নজিরবিহীন ঘটনা। শেখ হাসিনার ঐতিহ্যে গণতন্ত্র নেই। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্র হত্যা করেছে।

তিনি বলেন, সরকারদলীয় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে আজ লক্ষ্মীপুরে কৃষকদলের কর্মী সজিবকে হত্যা করেছে। এ সময় শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ছাড়াও আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলিতে সারা দেশে আহত হয়েছেন বিএনপির ২ হাজার নেতাকর্মী। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন এক হাজারেরও বেশি।

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, যতই রক্ত ঝরাক সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সে আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, বগুড়ায় পুলিশ গুলি চালিয়ে দেড় শতাধিক নেতাকর্মীকে আহত করে। এ সময় পুলিশের টিয়ারশেলে ইয়াকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ছাড়াও ফেনী, খাগড়াছড়ি, কিশোরগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে ও হামলা চালায়।

সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও মেয়র রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম হিটোসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারের নির্দেশে পদযাত্রায় গুলি করেছে পুলিশ : রিজভী

আপডেট সময় : ০৩:৩২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩