গাজীপুর বোর্ড বাজার জেলা তরুণ সংঘের পক্ষ থেকে গণ সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ৫২৪ বার পড়া হয়েছে


জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুর মহানগর গাছা থানাধীন ৩৫ নং ওয়ার্ড বোর্ড বাজারে আজ ১৮ ই জুলাই ২০২৩ ইং তারিখ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় জেলা তরুন সংঘের পক্ষ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভাপতিত্ব করেন সভাপতি, গাজীপুর জেলা তরুণ সংঘ (গভ.রেজ: নং-০৭৭৮) ও গাজীপুর সিটি কর্পোরেশন ৩৫ নং ওয়ার্ডে বার বার নির্বাচিত সফল কাউন্সিলর ,আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথির ও সংবর্ধিত ব্যক্তি দেশবরেণ্য গুণীজন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট মোঃ আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম শামসুন নাহার ভূঁইয়া,সংসদ সদস্য -(৩১৩) কার্যকরী সভাপতি, মহিলা শ্রমিক লীগ। গাজীপুর সিটি কর্পোরেশন ৩৭ ওয়ার্ডের বার বার নির্বাচিত সফল কাউন্সিলর আলহাজ সাইফুল ইসলাম দুলাল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল্লাহ, গাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি প্রভাষক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফিক সহ গাজীপুর মহানগর আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।









