ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই নারী আটক  রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’ যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধ/র্ষণ গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাছা এলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান কে দেখতে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল উদ্দিন। গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ভাই মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল  ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম

স্কুলের শিক্ষকের ওপর দুর্বৃত্তদের হামলা,ছাত্র-ছাত্রীদের প্রতিবাদে বিক্ষোভ-গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৪৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুরের কাপাসিয়ায় রাতের অন্ধকারে বারিষাব এলাকার চরদুর্লভ খাঁন আব্দুল হাই সরকার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: নুরুল ইসলাম বিএসসি’র উপর নৃশৃংসভাবে বর্বরোচিত এ দুর্বৃত্তদের হামলায় শিক্ষকের হাত ও পায়ের র’গ কেটে ফেলায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

এদিকে গুরুতর আহত শিক্ষক মো: নুরুল ইসলাম (৫০) কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। তিনি উপজেলার বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খাঁন আব্দুল হাই সরকার উচ্চ বিদ্যালয়ের জৈষ্ঠ্য শিক্ষক ও একাধারে তিনি গণিতের বিএসসি।

এ ঘটনায় মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে চরদুর্লভ খাঁন আব্দুল হাই সরকার উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

এছাড়াও কাপাসিয়া উপজেলা সদরে বিকেল ৫টায় শতাধিক শিক্ষকের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধনের আয়োজন করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, কাপাসিয়া উপজেলা শাখা ও বাংলাদেশ শিক্ষক সমিতি কাপাসিয়া উপজেলা শাখার নের্তৃবৃন্ধ। এদিকে মানববন্ধন শেষে শিক্ষক নুরুল ইসলামের উপর হামলাকারী দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারকলীপি দেওয়া হয়।

প্রসঙ্গত, গত রবিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টায় দিকে বারিষাব বেলতলী বাজার থেকে নিজের হোমিওপ্যাথিক ফার্মেসী বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ভিকারটেক এলাকার নুরারপুল পাড়ের পূর্ব পাশে ডুবারটেক নামক জায়গায় শিক্ষক মো: নুরুল ইসলাম এ হামলার শিকার হন। আহত স্কুল শিক্ষক মো: নুরুল ইসলামের স্ত্রী রৌজিয়া সুলতানা এ তথ্য জানান।

এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার্স ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর জানান, আহত শিক্ষক নুরুল ইসলামের স্ত্রী রৌজিয়া সুলতানা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি আরো বলেন, শিক্ষকের ওপর হামলার এ ঘটনায় ইতোমধ্যে বিল্লাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রহমান জানান, নুরুল ইসলামের হাত ও পায়ে অনেক ইনজুরি রয়েছে। পঙ্গু হাসপাতালে চিকিৎসা দরকার। নুরুল ইসলামকে অন রিকোয়েস্ট এখানে ভর্তি রাখা হয়েছিল এখানে।

তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জের মাধ্যমে জানতে পারি নুরুল ইসলামের ইনজুরি খুবই সিরিয়াস। ওনার চিকিৎসা পঙ্গু হাসপাতালেই দরকার। তবে কেন তার পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে গেলেন তা আমার জানা নেই।

এ বিষয়ে আহত শিক্ষকের ছোট ভাই আহসান উল্লাহ সরকার জানান, হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পরই অমার বড় ভাইকে আজ সন্ধ্যায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কুলের শিক্ষকের ওপর দুর্বৃত্তদের হামলা,ছাত্র-ছাত্রীদের প্রতিবাদে বিক্ষোভ-গ্রেফতার ১

আপডেট সময় : ১২:৪৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩