গাজীপুরের গাছায় বঙ্গবন্ধু কলেজের একাডেমিক ভবন উদ্বোধন নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ৫৬২ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুরের গাছায় বঙ্গবন্ধু কলেজের একাডেমিক ভবন উদ্বোধন, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত।গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বঙ্গবন্ধু কলেজের নতুন একাডেমিক ভবন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ম্যুরাল, প্রধান তোরণ, মুক্তমঞ্চ, শহীদ মিনার উদ্বোধনসহ নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা আড়াইটার দিকে নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। কলেজ নির্বাহী কমিটির সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ মহির সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ মো. মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, আ.লীগ নেতা মো. শহীদ উল্লাহ্, এস এম শামীম আহম্মেদ, মোহাম্মদ আব্দুল খালেক সরকার, হাজী আদম আলী, হাজী আব্দুর রশিদ, কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, মো. রফিকুল ইসলাম, হাজী মনিরুজ্জামান মনির, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে মো. আলাউদ্দিন মিয়া অধ্যক্ষ টঙ্গী পাইলট অ্যান্ড গালর্স কলেজ, মো. হারুনুর রশিদ, প্রধান শিক্ষক গাছা উচ্চ বিদ্যালয়, প্রদীপ দেবনাথ, অধ্যক্ষ খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, যুবলীগ নেতা মো. শফিকুল ইসলাম শফিক, মো. ইসমাইল হোসেন, কৃষকলীগ নেতা মো. লিটন মোল্লা, শাহ জালাল তরুণ, বদিউজ্জামান বকুল, ছাত্রলীগ নেতা মো. রুবেল মিয়া, মো. মানিক পাঠান, তাঁতীলীগ নেতা ইমরান হোসেন সানি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তাপস চন্দ্র গোপ, মো. মামুনুর রশিদ ও মো. আব্দুল মান্নান রেজা।











vurcazkircazpatliycaz.nERTIx2k9QZ4
daktilogibigibi.2zuzkD3DD9DI
daxktilogibigibi.q4aLIYHAlWzt
yandanxvurulmus.2AeAyA0AKgyX
cursus xyandanxvurulmus.7rodAabRtrLe