ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

আশ্বিনের ভোরের ঘন কুয়াশায় শীতের আমেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৬৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

আশ্বিনের ভোরের ঘন কুয়াশা, বাতাসে ঠাণ্ডা শিরশির অনুভূতি, ঘাসের ওপর চিকচিক শিশির কণা, সকাল ৮টা পর্যন্ত হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শরতের বিদায় ও হেমন্তের আগমনক্ষণে পাবনার ঈশ্বরদীতে কমতে শুরু করেছে তাপমাত্রা।

ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। ১৪ অক্টোবর ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ১৫ অক্টোবর সকালে ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঈশ্বরদী পৌর শহরের মধ্য অরণকোলা এলাকার হাফিজুর রহমান বলেন, এক সপ্তাহ হলো রাতে শীত অনুভূত হচ্ছে। কিন্তু দিনে সূর্যের তাপ ছড়ালে গরম লাগে। সকালে ঘন কুয়াশার চাঁদরে পুরো এলাকা ঢাকা ছিল। সড়কের হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়।পৌর শহরের ইস্তা এলাকার শিপন আলী বলেন, সকাল ৬টায় প্রতিদিন কাজে যেতে হয়। আজ সকালে যাওয়ার পথে মোটরসাইকেলের হেড লাইট জ্বালাতে হয়েছে। ১০ গজ দূরে কিছু দেখা যাচ্ছে না। চলতি মাসে আরও কয়েকদিন ভোরে কুয়াশা পড়েছে তবে আজকে খুব বেশি।
পৌর শহরের ইস্তা এলাকার শিপন আলী বলেন, সকাল ৬টায় প্রতিদিন কাজে যেতে হয়। আজ সকালে যাওয়ার পথে মোটরসাইকেলের হেড লাইট জ্বালাতে হয়েছে। ১০ গজ দূরে কিছু দেখা যাচ্ছে না। চলতি মাসে আরও কয়েকদিন ভোরে কুয়াশা পড়েছে তবে আজকে খুব বেশি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক আহসান আলী বলেন, প্রতিদিন সকাল ৭টার মধ্যে কর্মস্থলে যেতে হয়। আজ একটু দেরি হয়ে গেলো। কুয়াশার কারণে সকালে গাড়ি পাওয়া যাচ্ছে না। আবার সড়কে গাড়ি চলাচল করছে ধীর গতিতে। আজকের কুয়াশা দেখে মনে হচ্ছে শীত চলে এসেছে।

অটোবাইকচালক আব্দুল আলিম বলেন, প্রতিদিন ভোর ৫টায় অটোবাইক নিয়ে রাস্তায় বের হই। আজ ভোরে এত কুয়াশা ছিল যে রাস্তায় কোনো কিছু দেখা যাচ্ছিল না। তাই গাড়ি না চালিয়ে কিছুক্ষণ আলহাজ্ব মোড়ে দাঁড়িয়ে ছিলাম। পরে যাত্রীদের চাপাচাপিতে গাড়ি চালানো শুরু করি। সকাল ৮টার পর থেকে কুয়াশা কমতে শুরু করে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জাগো নিউজকে বলেন, এক সপ্তাহ ধরে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ ভোরে প্রচণ্ড কুয়াশায় চারদিক আচ্ছন্ন ছিল। প্রকৃতিতে শীতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

5 thoughts on “আশ্বিনের ভোরের ঘন কুয়াশায় শীতের আমেজ

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আশ্বিনের ভোরের ঘন কুয়াশায় শীতের আমেজ

আপডেট সময় : ০১:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩