ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই নারী আটক  রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’ যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধ/র্ষণ গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাছা এলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান কে দেখতে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল উদ্দিন। গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ভাই মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল  ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম

গাজীপুরের খাইলকুরে যুবলীগ নেতার বাড়িতে ডাকাতি,২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ৫৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ খাইলকুর এলাকায় যুবলীগ নেতার এমন এমন সোহেল রানার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার সকালে পুলিশের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, রাত সাড়ে ৩টার দিকে মহনগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর এলাকার বাসিন্দা স্থানীয় যুবলীগ নেতা এম এম সোহেল রানার বাড়িতে ১০-১২জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে সোহেল রানাসহ সবাইকে হাত-পা ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ সময় ডাকাতরা ঘরের প্রতিটি কক্ষের আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে।

গৃহকর্তা যুবলীগ নেতা সোহেল রানা দাবি করেন, ডাকাতরা তাঁর বাড়ি থেকে নগদ সোয়া ৩ লাখ টাকা ও প্রায় ১০-১২ ভরি স্বর্ণালংকার, ৪টি মুঠোফোন, ১টি ল্যাপটপ, ১টি টিভিসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

এদিকে ১৫ নভেম্বর ভোর রাতে একই এলাকার বাসিন্দা লাক চাঁন মিয়ার বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে গাছা থানার ওসি মো. শাহ আলম যুবলীগ নেতা সোহেল রানার বাড়িতে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা ডাকাতদের দ্রুতই গ্রেফতারে সক্ষম হতে পারব।

নিউজটি শেয়ার করুন

One thought on “গাজীপুরের খাইলকুরে যুবলীগ নেতার বাড়িতে ডাকাতি,২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের খাইলকুরে যুবলীগ নেতার বাড়িতে ডাকাতি,২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

আপডেট সময় : ০১:২৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩