ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে অপহরণ করে সংঘবদ্ধ হামলা ও হেনস্তা করে ভিডিও ধারণের আটক ৫ ভালোবাসার গান শুনাচ্ছেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষ, পুলিশভ্যানে আগুন শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন গাজীপুরে কে এই নাজিম উদ্দিন? ভূয়া দলিলে ৯৩ শতাংশ জমি দখলের অভিযোগ  রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করে অভিযুক্ত সোহেল রানা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের রদবদল নতুন দায়িত্বে ওসি ‎

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এ একযোগে বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে ১৭ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট, থানা ও শাখায় বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (৩ মার্চ ২০২৬) মাসিক মিটিংয়ে জারি করা এ আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে এই পদায়ন কার্যকর করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

‎এই রদবদলে থানার অফিসার ইনচার্জ (ওসি), গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ এবং তদন্ত শাখায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। টঙ্গী, কোনাবাড়ী, গাছা, কাশিমপুর ও পুবাইল থানা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

‎জিএমপি অফিস আদেশ অনুযায়ী, মোঃ ওয়াহিদুজ্জামানকে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ শাহীন খানকে ডিবি (উত্তর) বিভাগে, মোঃ ইফতেখার হোসেনকে কোনাবাড়ী থানার ওসি, খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে পুলিশ পরিদর্শক (মিডিয়া), মুহাম্মদ মনিরুজ্জামান কে ডিবি (উত্তর) বিভাগে, মোহাম্মদ আরিফুর রহমানকে টঙ্গী পশ্চিম থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ফরিদ আহম্মেদকে ইন্সপেক্টর (ক্রাইম অ্যান্ড অপস), মোঃ আব্দুল আউয়াল সরদার কে গাছা থানার তদন্ত পরিদর্শক, মোঃ জিল্লুর রহমান, কে টঙ্গী পূর্ব থানার তদন্ত পরিদর্শক। তারিকুল ইসলামকে কাশিমপুর থানার তদন্ত পরিদর্শক, দেব দুলাল দে কে ডিবি (দক্ষিণ) বিভাগে, মোঃ আবু বকর সিদ্দিক কে পুবাইল থানার তদন্ত পরিদর্শক এবং ইমানুর রহমান কে টঙ্গী পশ্চিম থানার তদন্ত পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে শাহ ফরিদ আহমেদকে ইন্সপেক্টর (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) শাখা, শহিদুল ইসলামকে ট্রাফিক (উত্তর) বিভাগ এবং মীর মোঃ শাহ আলমকে ট্রাফিক (দক্ষিণ) বিভাগে পদায়ন করা হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমন কার্যক্রম জোরদার করা এবং জনসেবার মান বৃদ্ধি করাই এই রদবদলের মূল লক্ষ্য। বিশেষ করে ডিবি ও তদন্ত শাখায় দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

‎জিএমপি অফিস আদেশে আরও বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করতে হবে এবং পূর্বের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর নিশ্চিত করতে হবে।

‎গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত একটি আদর্শে এসব তথ্য নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের রদবদল নতুন দায়িত্বে ওসি ‎

আপডেট সময় : ১০:৪৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬