ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

গাজীপুরে টঙ্গীতে মাদক অভিযানে হামলায় ৪ পুলিশ আহত আটক ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরের টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তিতে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলা হয়েছে। এ সময় পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ৭ জনকে আটক করেছে। এতে ৪ পুলিশসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে টঙ্গীর আমতলী কেরানীরটেক মাদক বস্তিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বিপুলসংখ্যক পুলিশ নিয়ে কেরানীরটেক মাদক বস্তিতে অভিযান চালান। এ সময় মাদক কারবারিরা পুলিশকে ঘিরে হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৪ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হন। এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে পুলিশ ৭ জনকে আটক করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে আসে। আটকদের মধ্যে স্থানীয় যুবদল কর্মী শাহীন আহমেদ রিজভী ও তাঁর স্ত্রী রয়েছেন।

এ অভিযানের নেতৃত্বদানকারী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো.বেলায়েত হোসেন রাত সাড়ে ১২টায় টঙ্গী পূর্ব থানায় একটি প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বুধবার রাত পৌনে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার মো. আছাবুর রহমানের নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের যৌথ দল টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি, আমতলী কেরানীরটেক এলাকায় মাদক উদ্ধার অভিযানে যায়। সেখানে একাধিক মাদক মামলার আসামি রুনা আক্তার ওরফে রুনা বেগমের বাসার সামনে উপস্থিত হলে আসামি শাহীন (৩৬), সোহেল (২৮), রায়হান (১৯), রওশন আরা (৩০), সুমি আক্তার (২৪), নূরজাহান (৫৩), বিউটি আক্তার (৫৬) ও পলাতক আসামি রুনা আক্তার (৩৮)সহ অজ্ঞাতনামা ১০-১২ জন আসামিকে আটকের প্রাক্কালে তারা চিৎকার-চেঁচামেচি করে লোকজন জড়ো করে ডিবি পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা হত্যার উদ্দেশ্যে কনস্টেবল আরিফুল ইসলাম, কনস্টেবল রাকিবুল ইসলাম, এএসআই নুরে আলম ও নারী কনস্টেবল জাহানারাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আসামিরা পুলিশের সরকারি কর্তব্যে বাধা দিতে থাকলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ৪টি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। এরপর আসামিরা পালানোর চেষ্টা করলে উল্লিখিত ৭ জনকে আটক করা হয়। এ সময় পলাতক আসামিসহ অজ্ঞাতনামা অন্যরা দৌড়ে পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যদের টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে টঙ্গীতে মাদক অভিযানে হামলায় ৪ পুলিশ আহত আটক ৭

আপডেট সময় : ০৫:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬