ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগস্টে অন্তত একটি নির্বাচন দিতে চায়-ইসি গাজীপুরের গাছায় দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার গাজীপুরে ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক হাদি হত্যা নিয়ে বিস্ফোরক দাবি মমতার, আঙুল অমিত শাহের দিকে রিকশা ও অটোরিকশা বন্ধ নয়, লাইসেন্সের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক এক ছেলে সচিব এক ছেলে বুয়েটের অধ্যাপক ৮ দিন পরিত্যক্ত কক্ষে পড়েছিল মায়ের প্রাণহীন দেহ খোঁজ নেয়নি কোন সন্তান মারা গেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে অপহরণ করে সংঘবদ্ধ হামলা ও হেনস্তা করে ভিডিও ধারণের আটক ৫ ভালোবাসার গান শুনাচ্ছেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী

হাদি হত্যা নিয়ে বিস্ফোরক দাবি মমতার, আঙুল অমিত শাহের দিকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্টঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গ টেনে তিনি দাবি করেছেন, ঘটনার পেছনের অনেক তথ্য তার জানা রয়েছে।

মঙ্গলবার কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূল কংগ্রেস আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী সহিংসতা, হকার উচ্ছেদ, নিট পরীক্ষায় অনিয়ম এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে আয়োজিত এই কর্মসূচিতে তিনি হঠাৎ করেই ওসমান হাদি হত্যার প্রসঙ্গ উত্থাপন করেন।

মমতার দাবি, হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি বাংলাদেশ থেকে পালিয়ে মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন। পরে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে।

তিনি বলেন, বাংলাদেশে আলোচিত একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আমাদের এসটিএফ গ্রেপ্তার করেছিল। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান। বলা হয়েছিল, এটি দেশের স্বার্থসংশ্লিষ্ট একটি বিষয়।

সমাবেশে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা আরও বলেন, কাকে দিয়ে খুন করানো হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত ছিল—এসব বিষয়ে অনেক কিছুই জানি। এতদিন মুখ খুলিনি। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কিছু কথা বলতে হচ্ছে।

তবে তিনি দাবি করলেও কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নাম প্রকাশ করেননি। এ বিষয়ে তিনি বলেন, আমি সেই নাম বলতে চাই না। বললে বাংলাদেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আমি বাংলাদেশকে ভালোবাসি, তাই দেশের স্বার্থে নাম প্রকাশ করছি না।

মমতার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে তার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাদি হত্যা নিয়ে বিস্ফোরক দাবি মমতার, আঙুল অমিত শাহের দিকে

আপডেট সময় : ০২:৫৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬