গাজীপুরে ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৮:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুরে ১৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, আসামির বিরুদ্ধে ১৫টি মাদক মামলা
গাজীপুর মহানগরের গাছা থানাধীন গুটিয়ারা এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গুটিয়ারা সাকিনস্থ মুন্নি মার্কেট এলাকার একটি সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রাখার অভিযোগে মো. ইদ্রিস আলী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ইদ্রিস আলী গাছা থানার পশ্চিম জাবর এলাকার মৃত ওমর আলীর ছেলে। পুলিশ তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ২০০ টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ইদ্রিস আলী একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য সংক্রান্ত ১৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে।
এ ঘটনায় গাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।









