ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক রুবেল সরকারসহ ৯ জনের নামে চাঁদাবাজির মামলা, অজ্ঞাত আরও ৩০ গাজীপুরে ৬৪ বোতল ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার গাজীপুরের টঙ্গীতে টিউমার অপারেশনের পর তরুণীর মৃত্যু, মাইশা হাসপাতাল নিয়ে নতুন প্রশ্ন ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের সূচি_ বিশ্বকাপ ফুটবল_2026 গাজীপুরে সাংবাদিক পরিচয়ে ম্যাজিস্ট্রেটের কাছে টাকা দাবি, বেরসিক ম্যাজিস্ট্রেট ৫ সাংবাদিককে দিলো ৩ মাসের জেল যারা ফুটবল খেলা বুঝে তারা ব্রাজিল করে অপু বিশ্বাস রাজধানীর রামপুরা এলাকায় শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ গাজীপুরে পোশাক কারখানায় আগুন,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গাজীপুরে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) টেলিযোগাযোগ স্টাফ কলেজ (টিএসসি), বিটিসিএল, গাজীপুরের ২১৫ নম্বর শ্রেণিকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (এভিসিবি) ৩য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (এভিসিবি) ৩য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়কারী বিভাষ চক্রবর্তী এবং জেলা লিগ্যাল এইড কর্মকর্তা নুসরাত জাহান খান। এছাড়া উপস্থিত ছিলেন ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট সুমন চাকমা ও প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম।

প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর ও প্রধান রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (স্থানীয় সরকার) নূর নাহিন নিশাদ। সার্বিক সহযোগিতা করেন জেলা ব্যবস্থাপক মোছা. সাবিনা ইয়াসমীন।

প্রশিক্ষণে জেলার পাঁচটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ (ওসি), যুব উন্নয়ন, মহিলা বিষয়ক ও সমাজসেবা বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে গ্রাম আদালত সম্পর্কিত আইন, বিধি, কার্যপদ্ধতি এবং মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণের বিশেষ আকর্ষণ ছিল গ্রাম আদালত বিষয়ক নির্মিত ২১টি শিক্ষামূলক ভিডিও ক্লিপ প্রদর্শন। ভিডিওভিত্তিক উপস্থাপনার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া বলেন, “সালিশের মাধ্যমে বিচার নয়, গ্রাম আদালতের মাধ্যমেই বিচার চাই।” তিনি বলেন, গ্রাম আদালত স্থানীয় জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বল্প ব্যয়ী ও সহজলভ্য বিচারসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে গ্রাম আদালত কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করতে আন্তরিকভাবে কাজ করতে হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে নিজেদের ভূমিকা আরও কার্যকরভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬