ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর সদর উপজেলার নয়নপুর আরপি গেইট এলাকার বারুইপাড়া মৌজায় আর এস ৪২৯৮ দাগে ১নং খতিয়ান ভুক্ত জেলা প্রশাসকের শত কোটি টাকা মূল্যের জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হন দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর প্রতিনিধি আব্দুল আজিজ।

গত ১০ জুন স্থানীয় জনৈক ব্যক্তি নয়া দিগন্তের সাংবাদিক আব্দুল আজিজকে ফোনে তথ্য দেন যে, আরপি গেইট এলাকায় বনের জায়গায় বহুতল ভবন নির্মাণ হচ্ছে।

তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাপ্ত তথ্যের সততা যাচাই করতে গিয়ে দেখা যায়, যেখানে ভবন নির্মাণ হচ্ছে সেই জায়গার কিছু অংশ বন বিভাগের এবং অধিকাংশ জেলা প্রশাসকের এক নম্বর খতিয়ানের জায়গা। পরে সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে জানালে তিনি বলেন এই জায়গাটা বনের না।

পাশে বনের দাগ থাকলেও ডিমারগেশন ছাড়াই বহুতল ভবন নির্মাণ হচ্ছে।

পরে বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তাকে জানালে তিনি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে নির্মাণ কাজ সাময়িক বন্ধ করে দেন ।

পরবর্তীতে অবৈধ দখলদাররা সংশ্লিষ্ট সংবাদ কর্মীকে অবৈধ সুবিধা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু ম্যানেজ করতে ব্যর্থ হয়।

পরে আজ ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে জবরদখলকারীদের নাম ঠিকানা সংগ্রহ করতে গেলে স্থানীয় ভূমিদস্যু রাসেল তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিবেদককে ডেকে নিয়ে মব সৃষ্টি করে তার ওপর হামলা করেন।

রাসেলের নেতৃত্বে ১০-১৫ জন এলোপাথারি মারপিট করে প্রতিবেদককে মারাত্মকভাবে আহত করেন।

পরবর্তীতে প্রতিবেদককে ফাঁসানোর উদ্দেশ্যে জোরপূর্বক তার পকেটে কিছু টাকা রেখে আবার বের করে ভিডিও বক্তব্য নেয়ার জন্য চাপ প্রয়োগ করেন।

প্রতিবেদক মিথ্যা বলতে সম্মত না হলে তাকে জোরপূর্বক উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে চেষ্টা করেন।

পথিমধ্যে প্রতিবেদক সামনে সেনাবাহিনীর চেকপোস্ট দেখে ভূমিদস্যুদের হাত থেকে বাঁচার উদ্দেশ্যে মোটরসাইকেল থেকে লাফ দিয়ে দৌড়ে গিয়ে চেকপোস্টে আশ্রয় নিয়ে জিবন রক্ষা করেন।

পরে বিষয়টি সাংবাদিক সহকর্মীদের জানানোর পরে তারা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

আপডেট সময় : ০৩:২১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬