জমকালো আয়োজনে গাছা প্রেসক্লাবের ফ্যামিলি ডে-ও অভিষেক ২০২৬ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাছা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ফ্যামিলি ডে
২০২৬ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার গাজীপুর মহানগরের মৈরান এলাকার দীপালী রিসোর্টে এ অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়।
এতে গাছা প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। সকাল ৯ টায় ব্যক্তিগত গাড়িতে করে অনুষ্ঠান স্থলে পৌঁছান তারা।
সকাল থেকে শুরু হয় বিভিন্ন ধরনের খেলাধুলা। এতে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। ফ্যামিলি ডে’র ও অভিষেক দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ, বড়ই, পেয়ারা,চা ইত্যাদি।খেলাধুলার মধ্যে ছিল,বিস্কুট দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, চেয়ার খেলা,বালিশ খেলা,হাঁড়ী ভাঙ্গা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অভিষেক ও ফ্যামেলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃমনিরুজ্জামান।
খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন-প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। গাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হামিদ খান,সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম এর দক্ষ নেতৃত্বে ফ্যামেলি ডে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম মন্ডল,সাবেক সহ- সভাপতি মোঃ আরিফ হোসেন,গাজীপুর প্রেসক্লাবের সাধারণত সম্পাদক মোঃ মনিরুজ্জামান,গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক),গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রেক্লাবের সদস্য হাজী মোসাদ্দিকুর রহমান মুসা,প্রেক্লাবের সদস্য মোঃ আলমগীর কবির, মহানগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল্লা আল-মামুন সরকার,প্রেক্লাবের সদস্য মোঃ রেজানুর ইসলাম,যুগ্ম সম্পাদক মোঃ জাকির হোসেন জিয়া,এম আর নাসির, সাংগঠকি সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল খালেক,
কার্যনির্বাহী সদস্য মোঃ জুম্মন খান,কার্যনির্বাহী সদস্য মো:এমারত হোসেন বকুল সরকার,আব্দুল মান্নান,সাবরিনা জাহান ময়না,মোঃ মিজানুর রহমান,মোঃ শামিম,ওলিদুর
রহমান,মিনহাজুর রহমান, জাকারিয়া হোসেন হিমেল,
জনি প্রমুখ।
ঝাঁকজমকপূর্ণ অভিষেক ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত করায় কমিটিকে ধন্যবাদ জানান অতিথি ও সদস্যরা।










