ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই নারী আটক  রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’ যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধ/র্ষণ গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাছা এলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান কে দেখতে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল উদ্দিন। গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ভাই মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল  ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম

এনসিপি নেতার বাইক ২৪ ঘণ্টায় উদ্ধার, দুই মাসেও উদ্ধার হয়নি সাংবাদিক রুবেলের বাইক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুরে এনসিপি নেতার ছিনতাই হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার দুপুরে ক্রেতার ছদ্মবেশে অজ্ঞাতনামা দুই ব্যক্তি গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার যৌগীতলা থেকে এনসিপি নেতা হাবিবুরের মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। মোটরসাইকেল ছিনতাই করার সময় অপরাধীরা ফাঁকা গুলিও ছোড়ে।

মোটরসাইকেল ছিনতাইয়ের পর গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তা উদ্ধার এবং আসামী গ্রেফতার ও তাদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগরীর দক্ষিণ থানাধীন আশকোনা এলাকা থেকে লুকানো অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছেন।

গাজীপুর জিএমপি পুলিশ জানায়, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুই আসামী এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, এনসিপি নেতার মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার হলেও, গাজীপুরে কর্মরত সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেলের চুরি হওয়া বাজাজ ব্র্যান্ডের ১৫০ সিসি মোটরসাইকেল দুই মাসেও উদ্ধার হয়নি। দুই মাস গাজীপুর মহানগরীর সদর থানা এলাকা থেকে তার মোটরসাইকেলটি চুরি হয়। পরে তিনি মহানগরীর সদর থানায় আইনানুগ ব্যবস্থা নেন।

সাংবাদিক জুনায়েদ রুবেল ও তার সহকর্মীরা চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সহযোগিতা ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় তিনি বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীরও অবহিত করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জিএমপি পুলিশকে মৌখিকভাবে মোটরসাইকেল উদ্ধারের নির্দেশ দেন।

গাজীপুরের সাংবাদিক সমাজ স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, প্রায় দুই মাস আগে চুরি হওয়া সাংবাদিক জুনায়েদ রুবেলের মোটরসাইকেল দ্রুত সময়ে উদ্ধারের ব্যবস্থা করার জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এনসিপি নেতার বাইক ২৪ ঘণ্টায় উদ্ধার, দুই মাসেও উদ্ধার হয়নি সাংবাদিক রুবেলের বাইক

আপডেট সময় : ০১:৪৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬