ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

এবার ২ লক্ষাধিক লোক নিয়ে আ. লীগের সমাবেশে থাকবেন জাহাঙ্গীর আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ৬৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

আজ বুধবার গাজীপুর সিটির সাবেক মেয়র ও বর্তমান মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে এই তথ্য জানান।
জাহাঙ্গীর আলম জানান, ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে তিনি দুই লাখেরও বেশি লোক নিয়ে ঢাকায় যাবেন। তাদের যাতায়াতের জন্য ইতিমধ্যে ছয় হাজার গাড়ি চুক্তি করা হয়েছে।তিনি বলেন, ‘২৮ অক্টোবর সকাল ১১টায় গাজীপুর থেকে এই সকল বাসে করে দুই লাখেরও বেশি লোক ঢাকার সমাবেশে নিয়ে যাব ইনশাআল্লাহ। বাসের পাশাপাশি কয়েক শ প্রাইভেট কার ও মাইক্রোবাসও যাবে।
’জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার ও মেয়র পদ থেতে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে ক্ষমা করা হয়। গেল সিটি নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে তার মায়ের পক্ষে কাজ করেন।
তার মা মেয়র হিসেবে নির্বাচিত হন। তিনি বর্তমানে তার মায়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। নির্বাচনে তার মায়ের পক্ষে থাকায় তাকে আবারও দল থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি জাহাঙ্গীর আলমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেওয়া শাস্তি মওকুফ করে দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।ক্ষমা পাওয়ার পর তিনি মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সভা করে ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগদান করতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করছেন।
পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রচারণাও চালাচ্ছেন তিনি। গাজীপুর মহানগরের প্রতিটি থানায় থানায় কমিটি করে তিনি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

5 thoughts on “এবার ২ লক্ষাধিক লোক নিয়ে আ. লীগের সমাবেশে থাকবেন জাহাঙ্গীর আলম

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার ২ লক্ষাধিক লোক নিয়ে আ. লীগের সমাবেশে থাকবেন জাহাঙ্গীর আলম

আপডেট সময় : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩