ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ গাজীপুরের মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলছে গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে গাজীপুরে বিএনপির ছত্রছায়ায় ঈদগাহ কমিটির আ’লীগ নেতারা গাজীপুর মহানগরে গাছা থানাধীন স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার কারখানার ঝুট ব্যবসা ঘিরে গাজীপুরে তাণ্ডব, সাংবাদিককে কু/পি/য়ে জখমের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগে আ.লীগ নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

বহু অভিযোগে অভিযুক্ত গাজীপুর মহানগরীর গাছা থানা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুজিবুর রহমান খান ওরফে মুজিবুর মেম্বারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বোর্ডবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে মুজিবুর রহমান খান নিজেকে গাজীপুরের অন্যতম বৃহৎ ওয়াকফ সম্পত্তি মহরখান ওয়াকফ এস্টেটের স্বঘোষিত মোতাওয়াল্লি দাবি করেন। এরপর ওই ওয়াকফ এস্টেটের শত শত কোটি টাকার সম্পত্তি অবৈধভাবে দখল ও নিয়ন্ত্রণে নেন তিনি ও তার স্বজনরা এমন অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে আলোচিত।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে ওয়াকফ সম্পত্তির আয়, ভাড়া ও ব্যবস্থাপনায় অনিয়ম চালানো হলেও ভুক্তভোগীরা ভয়ে প্রকাশ্যে কথা বলতে পারেননি। প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন মুজিবুর মেম্বার।
জানা যায়, ২০১৮ সালে সাবেক আওয়ামী লীগ দলীয় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের হাতে স্বর্ণ দিয়ে তৈরি দলীয় প্রতীক নৌকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন মুজিবুর রহমান খান। এরপর থেকেই এমপি রাসেলের রাজনৈতিক শেল্টারে থেকে তিনি এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন বলে স্থানীয়দের অভিযোগ।
আটকের বিষয়ে গাছা থানার ওসি মুহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মুজিবুর রহমানকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগগুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে এই আটকের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি দখল ও অনিয়মের বিষয়গুলো সামনে আসার সুযোগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগে আ.লীগ নেতা আটক

আপডেট সময় : ১০:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬