ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ গাজীপুরের মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলছে গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে গাজীপুরে বিএনপির ছত্রছায়ায় ঈদগাহ কমিটির আ’লীগ নেতারা গাজীপুর মহানগরে গাছা থানাধীন স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার কারখানার ঝুট ব্যবসা ঘিরে গাজীপুরে তাণ্ডব, সাংবাদিককে কু/পি/য়ে জখমের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন রহিম সুপার মার্কেট এলাকার এক বাসা থেকে আবু তালহা নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে ফেলার খবর পাওয়া গেছে। দ্বিতীয় বিবাহ করাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্ত্রী মিতু আক্তার মিনারা এই ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলার সুমনু ডাঙ্গা গ্রামের বাসিন্দা আবু তালহা ও রংপুর জেলার বাসিন্দা মিতু আক্তার মিনারা দম্পতি গত চার বছর ধরে গাছা থানার রহিম সুপার মার্কেট এলাকার সাবিনা ইয়াসমিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে কোনো সন্তান না থাকায় আবু তালহার পরিবার থেকে তাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। এ নিয়ে কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে চরম বিরোধ ও ঝগড়াঝাটি চলছিল।

এরই জেরে শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় আবু তালহার পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী মিনারা।

পরে আশপাশের ভাড়াটিয়ারা মুমূর্ষু অবস্থায় আবু তালহাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

গাছা থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

আপডেট সময় : ০২:৫৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬