গাজীপুরের গাছা ফকির মার্কেট এলাকায় কাউন্সিলর পদপ্রার্থী ফারুক খানের ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০১:০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেনঃ
গাজীপুর মহানগরের ঐতিহ্যবাহী গাছা ফকির মার্কেট এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের সুপরিচিত ও ৩৬ নং ওয়ার্ডের আপামোর জনগণের স্বপ্নের কান্ডারি মোঃ ওমর ফারুক খানের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার ২২ রমজান ৩৬ নং ওয়ার্ড গাছা ফকির মার্কেট এলাকার বায়তুল ফালাহ্ জামে মসজিদে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণকে নিয়ে এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা ও মহল্লার অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া শেষে ইফতারের আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি ওয়ার্ডের সকল জনগণ দেশ ও জাতির কল্যাণ কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মির্জা শফিক সাবেক সভাপতি ৩৭ নং ওয়ার্ড বিএনপি,
মোঃ শাহজালাল রিপন সাবেক যুগ্ম আহ্বায়ক গাছা ইউনিয়ন ছাত্রদল,মজিবুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি, ইসমাইল হোসেন বুখারী ইমাম ও খতিব গাছা পূর্ব পাড়া জামে মসজিদ,আমজাদ হোসেন সভাপতি নুরে আকসা জামে মসজিদ,আলম হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী,সুলতান মাহমুদ বিশিষ্ট শিল্পপতি,মির্জা দেলোয়ার যুবদল নেতা ৩৭ নং ওয়ার্ড,মতিউর রহমান প্রধান শিক্ষক পলাশোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ।
৩৬ নং ওয়ার্ড এর আপামোর জনগণের স্বপ্ন পূরণের লক্ষ্যে ওমর ফারুক এলাকার মুরুব্বিদের সাথে নিয়ে সন্ত্রাস, মাদক ও সমাজের উন্নয়নের পথে নিজের সর্বোচ্চ চেষ্টা করায় ৩৬ নং ওয়ার্ডের জনগণের দাবিতে কাউন্সিলর নির্বাচন করবে বলে তাঁদের সাথে একমত পোষণ করে প্রার্থিতা ঘোষণা দিয়ে সবার কাছে দোয়া চান ওমর ফারুক।
তিনি ছাত্রজীবন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত থেকে জনগণের মনের মধ্যে স্থান করে নেন পরে তিনি সাবেক গাছা ইউনিয়ন পরিষদের যুগ্ন আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ইফতার মাহফিলে পাঁচ শতাধিক লোকের মধ্যে ইফতার বিতরণ করা হয়।










