সংবাদ শিরোনাম :
প্রচ্ছদ /
অপরাধ, অর্থনীতি, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া, আরো, কৃষি-ও-প্রকৃতি, খেলাধুলা, গনমাধ্যাম, চাকরি, জাতীয়, তথ্যপ্রযুক্তি, দুর্ঘটনা, ধর্ম, নির্বাচন, প্রচ্ছদ, প্রবাসের খবর, ফিচার, ফ্যাশন, বিনোদন, বিশেষ প্রতিবেদন, ভ্রমন, রাজধানী, রাজনীতি, লাইফস্টাইল, শিক্ষা, সম্পাদকীয়, সাক্ষাৎকার, সারাদেশ, সাহিত্য, স্বাস্থ্য
গাজীপুরের টঙ্গীতে হেরোইন সহ গ্রেফতার ৩
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ৫৬৪ বার পড়া হয়েছে


জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর হোন্ডা রোড সংলগ্ন সেনা কল্যাণ ভবনের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করা কালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার এসআই মোঃ ফরিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে, ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন।
অভিযুক্তরা হলেন ১. মোঃ নাইম (৩০)২. রফিকুল ইসলাম (৪০) ৩. রবিউল ইসলাম (২৭)। এ সময় তাদের কাছ থেকে ২২০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪(৮)২৩ মামলা রুজ হয়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, মাদক ব্যবসায়ী ৩ জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি, বাকীদেরকেও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসায়ীদের ধরতে সব সময় অভিযান অব্যহত রয়েছে।









