গাজীপুরের পূবাইলে জমি সংক্রান্ত জেরে আওয়ামীলীগ নেতা গুরুতর আহত,আটক ৩
- আপডেট সময় : ০৬:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ৫৬২ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ 
গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় জমি সংক্রান্ত জেরে গুরুতর যখম হয়েছেন তেলিনগর মহল্লা আওয়ামীলীগ নেতা সহ আহত একাধিক। এই ঘটনায় ইতিমধ্যে সোমবার তিনজনকে আটক করে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় ১৫ জুন সন্ধ্যায় ৪০ নং ওয়ার্ডের ইছালী এলাকার সিরাজ উদ্দিন ঢালীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হামলাকারীরা এই ঘটনা ঘটায়। এতে মুক্তিযোদ্ধা ফরিদ ওরফে হরমুজ ও তার ছেলে কর্তৃক মিজানুর রহমান (৬৫)নামে মহল্লা আওয়ামী লীগ নেতার দুই পায়ে চাপাতির কোপে গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্হানীয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা ফরিদ ওরফে হরমুজ ও তার পরিবার তেলীনগর এলাকায় অন্যেরজমি নিজ দখলে নিয়ে নানা ধরনের হয়রানি করে আসছেন দীর্ঘদিন ধরে।এমনি হয়রানির স্বীকার ঐ এলাকার আবদুল করিম ও রহিমার মত একাধিক পরিবার।জানা যায় ভূমিদস্যু ফরিদ ওরফে হরমুজ এর থেকে রেহাই পায়নি তার নিজ শ্বশুরও, নিজ হাতে খুন করেন শশুরকে । এবিষয়ে ভূক্তভোগীর ছেলে পারভেজ আহমেদ বাদী হয়ে পূবাইল থানায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিরা হলেন
১ রাকিব হোসেন (২৭) পিতা ফরিদ ওরফে হরমুজ, ২ফাহিম মিয়া (২০) পিতা বাবু মিয়া, ৪ মুক্তিযোদ্ধা ফরিদ ওরফে হরমুজ (৬০) পিতা মৃত সোবহান মুন্সীসহ আরো কয়েকজন সকলেই নগরীর ৪০ নং ওয়ার্ডের তেলীনগর ও ইতালি এলাকার বাসিন্দা। ঐ ভূমিদস্যু ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আহতের পরিবারও এলাকাবাসী ।
পূবাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। একজন পলাতক রয়েছেন। তিনজনের মধ্যে যদিও একজন মুক্তিযোদ্ধা রয়েছে তারপরও আইনের উর্ধ্বে কেউ নয়।









