ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জাকারিয়া হোসেনঃ

রাজধানীর গুলিস্তান এলাকায় কথা-কাটাকাটি, হাতাহাতি এবং পরে ধস্তাধস্তির ঘটনায় ট্রাফিক পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন—দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।

গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মইনুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় চত্বরে দুজনই পোশাক পরে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে সিগন্যাল চলাকালে এক দিক থেকে একটি গাড়ি বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি এবং পরে ধস্তাধস্তির তথ্য পেয়ে যাচাই করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি ইউনিফর্ম পরে ডিউটিরত অবস্থায় সড়কের মাঝে দুই ট্রাফিক পুলিশের হাতাহাতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না জানিয়ে ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন, ডিউটিরত অবস্থায় সহকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হতেই পারে। এমনিতেই প্রচণ্ড গরমে ১০ মিনিট সূর্যের নিচে দাঁড়ানো কঠিন, যেখানে ৮-৯ ঘণ্টা ডিউটি করতে হয়। কিন্তু হাতাহাতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পরে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। সাময়িক বরখাস্ত হলেও তাঁরা বিধি অনুযায়ী প্রাপ্য পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৩:১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬