টঙ্গী পশ্চিম থানার ভিতর থেকে এসআই মিল্টন কুন্ডুর ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০২:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৫৫৫ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভিতর থেকে এক পুলিশ কর্মকর্তা এসআই- মিল্টন কুন্ডুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৭ ই অক্টোবর ২০২৩ ইং তারিখ মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ব্যারাক থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ধুপপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।জানা যায়, গত ৩ অক্টোম্বর গাজীপুর মেট্রোপলিটন এর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন মিল্টন কুণ্ড। যোগদানের পর থেকেই তিনি নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন। দায়িত্বও ঠিকমতো পালন করতেন না। এ বিষয়ে পুবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, নিহত মিল্টন কুণ্ড যখন পুবাইল থানায় কর্মরত ছিলেন তখন তিনি প্রায়ই সময় অন্যমনস্ক হয়ে থাকতেন। সবার থেকে নিজেকে আড়াল করে রাখতেন। তাকে কোনো কাজ দিলে তিনি বলতেন তিনি মানসিক সমস্যায় ভুগছেন। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।











vurcazkircazpatliycaz.73dph9UkFDxC
daktilogibigibi.Y0HKI5LDaQ6U
daxktilogibigibi.UtRLCmE9F4RR
yandanxvurulmus.0e0oJ4d9XFsR
upbuilders xyandanxvurulmus.ZpHcNRNwsolb