ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই নারী আটক  রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’ যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধ/র্ষণ গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাছা এলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান কে দেখতে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল উদ্দিন। গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ভাই মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল  ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম

দায়িত্ব বুঝিয়ে না দিয়েই বিদেশ গেছেন গাজীপুর সিটি ভারপ্রাপ্ত মেয়র কিরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৫১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বিদেশ সফরে গেছেন প্যানেল মেয়রকে দায়িত্ব বুঝিয়ে না দিয়েই। চিকিৎসার কথা বলে গত ২১ জুন তিনি ৫ দিনের জন্য ছুটি নেন। এরপর সেই ছুটি শেষ হয়েও একমাস অতিবাহিত হলেও দেশে ফিরেননি তিনি। বিধি অনুযায়ী মেয়র বা ভারপপ্রপ্ত মেয়র কোনো কারণে ছুটিতে গেলে তাঁর দায়িত্ব প্যানেল মেয়রকে বুঝিয়ে দেন। কিন্তু রহস্যজনক কারণে তা করেননি ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও অফিস করছেন না বলে জানা গেছে। একটি সিটি করপোরেশনের শীর্ষ দুটি পদের কর্মকর্তার এরকম অনুপস্থিতিতে প্রশাসনিক কাজে নানা বিঘœ সৃষ্টি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত হওয়ার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন আসাদুর রহমান কিরণ। এরইমধ্যে নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ গ্রহণ করিয়েছন। আগের মেয়াদ শেষ হলেই আগামী সেপ্টেম্বরে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এ অবস্থায় কিরণের বিদেশ গিয়ে এখনও ফিরে না আসা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর শহরের একাধিক ব্যক্তি বলেন, ভারপ্রাপ্ত মেয়র থাকাকালীন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ-বিত্তের মালিক বনেছেন কিরণ। সেই অর্থ পাচার করতেই বিদেশ গমন করেন তিনি।
এদিকে ভারপ্রাপ্ত মেয়রের এহেন কর্মকান্ডে চরম ক্ষুব্ধ তার সহকর্মীরা। গাজীপুর দেশের একটি গুরুপূর্ণ সিটি করপোরেশন। ভারপ্রাপ্ত মেয়র দিয়ে কার্যক্রম চালাতে গিয়ে এমনিতেই উন্নয়ন কর্মকান্ড পিছিয়ে পড়েছে গাজীপুর সিটি করপোরেশনের। মরার উপর খাড়ার ঘা হয়েছে কিরণের মতো অদক্ষ জনপ্রতিনিধিÑ এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারা বলেন, দুদকের অনুসন্ধান করে দেখা উচিত কি পরিমাণ অবৈধ সম্পদের মালিক বনেছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
এসব অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দায়িত্ব বুঝিয়ে না দিয়েই বিদেশ গেছেন গাজীপুর সিটি ভারপ্রাপ্ত মেয়র কিরণ

আপডেট সময় : ০১:২১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩