ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ গাজীপুরের মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলছে গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে গাজীপুরে বিএনপির ছত্রছায়ায় ঈদগাহ কমিটির আ’লীগ নেতারা গাজীপুর মহানগরে গাছা থানাধীন স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার কারখানার ঝুট ব্যবসা ঘিরে গাজীপুরে তাণ্ডব, সাংবাদিককে কু/পি/য়ে জখমের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও গাছা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এস এম মোমিনুর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে দায়ের করা একটি সাইবার ক্রাইম মামলায় শাহাদাত গাজী নামে এক যুবককে আটক করেছে গাছা থানা পুলিশ।

আটক শাহাদাত গাজীর বাড়ি কুমিল্লা জেলার সোনাকান্দি গ্রামে। তিনি মৃত বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার উত্তর খালকুর, মেম্বার বাড়ি রোড (আজিজ হাজীর বাড়ির ভাড়াবাসা), ৩৩ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

মামলার অভিযোগকারী ছাত্রনেতা আদিল মাহমুদ দাবি করেন, শাহাদাত গাজী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন। তিনি আরও অভিযোগ করেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমানের বিরুদ্ধে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে গাছা থানার এসআই সুকান্ত জানান, মামলার অভিযোগের ভিত্তিতে শাহাদাত গাজীকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আদালতের কার্যক্রম ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা নির্ধারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক

আপডেট সময় : ০২:৪৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬