ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার চান্দনা চৌরাস্তায় একটি আবাসিক হোটেলে ঝটিকা অভিযান চালিয়ে অনৈতিক কর্মকা’ণ্ড ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রোডের ‘হোটেল রাজমনি’ নামক আবাসিক হোটেলে এই উ’দ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

পুলিশি সূত্রে জানা যায়, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদের প্রত্যক্ষ নেতৃত্বে এবং এসআই শামসুজ্জামানের পরিচালনায় সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযানটি চালানো হয়। হোটেলটির নির্দিষ্ট কিছু কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার মৃ’ত নাজিম উদ্দীনের কন্যা মুফতি মোছা. সাকুরা আক্তার (২০) এবং টাঙ্গাইলের দেলদুয়ার থানার আক্কাস মিয়ার কন্যা মুফতি মোছা. সুমি বেগম (৩২)। পুরুষদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে শেরপুরের ঝিনাইগাতী থানার মৃত মোতালেবের পুত্র মাও. মুফতি মো. উসমান গনি (২৮), ময়মনসিংহের ধোবাউড়া থানার মো. আফতার উদ্দীনের পুত্র মুফতি মো. আবু শোয়াইব, পঞ্চগড়ের আটোয়ারী থানার মৃত রফিকুল ইসলামের পুত্র সুমন ইসলাম সানি (২৬), গাজীপুরের বাসন থানার চান্দনা এলাকার ওসমান আলীর পুত্র আসাদুজ্জামান রীমন (২৬) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার হাফিজ উদ্দিনের পুত্র মো. ফয়সাল (২৫)।

আইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লি’ষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে জোর তদন্ত চালানো হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭

আপডেট সময় : ০৩:৩৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬