ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

মেয়ের বাসায় বেড়াতে এসে মা খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৫৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরীর গাছা থানার কলমেশ্বর এলাকার জনৈক সিদ্দিকুর রহমানের বাড়ির তৃতীয় তলা থেকে বানু বেগমের (৫০) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হযেছে। নিহত বানু বেগম নরসিংদী জেলার শিবপুর থানার কুতবারটেক গ্রামের মৃত জহর আলীর মেয়ে।

পুলিশ জানায়, বানু বেগম ২৫ আগস্ট নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের কলমেশ্বর এলাকায় তার ছোট মেয়ে শাহনাজের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন শনিবার রাতে ওই বাসায় বড় মেয়ে রহিমাও আসেন। পরে রাত সাড়ে ৮টার দিকে (ভিকটিম) গলা কাটা অবস্থায় ঘরের মেজে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়া হয়।

খবর পেয়ে গাছা থানার এসআই এহসানুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পেঁৗছে গুরুতর আহত অবস্থায় বানু বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে বড় মেয়ে রহিমা পলাতক রয়েছে।

এব্যাপারে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, কি কারণে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়ের বাসায় বেড়াতে এসে মা খুন

আপডেট সময় : ০১:৫১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩