ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৮ নং ওয়ার্ডে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় রাজপথে নেমেছে স্থানীয় সচেতন জনতা। শনিবার সকালে “মাদকে না বলি” এই বলিষ্ঠ স্লোগানকে ধারণ করে এলাকায় এক বিশাল মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সম্প্রতি এলাকায় মাদকের উৎপাত আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের বিশেষ উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে কয়েক হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে বেলা ১১টায় স্থানীয় বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল এই পদযাত্রাটি শুরু হয়। গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এই র‍্যালিটি কালিক্ষেত মোড়, বাহার মার্কেট ও বগারটেকসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় “মাদকে না বলি, সমাজ গড়ি” স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়।

গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরো জানান যে, তরুণ সমাজকে বাঁচাতে এ জাতীয় সামাজিক আন্দোলন ভবিষ্যতে চালিয়ে নেওয়ার জন্য তাঁর পক্ষ থেকে সব রকমের সহযোগিতা থাকবে।

​র‍্যালিতে অংশ নিয়ে বাদশাহ মিয়া স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি রুবেল মাজহার বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে প্রতিটি পাড়া-মহল্লা থেকে মাদক নির্মূল করা এখন সময়ের দাবি। সমাজকে এই মরণব্যাধি থেকে বিষমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

​পদযাত্রাটি বাহার মার্কেট মোড়ে এসে এক বিশাল সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদকের কারবারের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের গণআন্দোলন আগামীতেও অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি

আপডেট সময় : ০৪:৩৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬