ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই নারী আটক  রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’ যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধ/র্ষণ গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাছা এলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান কে দেখতে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল উদ্দিন। গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ভাই মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল  ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম

রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ৫২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বহুতলবিশিষ্ট প্রশিক্ষণ একাডেমি স্থাপন করতে যাচ্ছে সরকারের মানবিক সহযোগী সংস্থা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। রাজধানীতে সোসাইটির জাতীয় সদর দপ্তরে আধুনিক এই প্রশিক্ষণ ভবনের ভিত্তিপ্রস্তর ফলক স্থাপন করা হয়েছে।

রোববার (২১ মে) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলকের উদ্বোধন করেন।

আধুনিক এই প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণ কক্ষ, কনফারেন্স হলসহ আধুনিক আবাসন ব্যবস্থা থাকবে। স্বেচ্ছাসেবামূলক সংগঠন হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষণ নিতে আসেন যুব-স্বেচ্ছাসেবকরা। তাদের সুবিধার্থেই আধুনিক আবাসন ব্যবস্থাসম্পন্ন এই প্রশিক্ষণ ভবন নির্মাণে উদ্যোগ গ্রহণ করেছে বিডিআরসিএস। যা সোসাইটির নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফলক উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় মেজর জেনারেল (অব.) আবদুল ওয়াহ্‌হাব বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাথমিক চিকিৎসা, সার্চ অ্যান্ড রেসকিউ প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে আসছে। সোসাইটির এই প্রশিক্ষণগুলো অত্যন্ত সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানের।

তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই প্রশিক্ষণগুলোর প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে ফলে এর পরিধিও বাড়ছে। অতি প্রয়োজনীয় এসব প্রশিক্ষণ আরও বড় পরিসরে করার উদ্দেশ্যে ও নিজেদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ একাডেমি অত্যন্ত গুরুত্ব বহন করবে।

এ সময় সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম বলেন, উন্নত প্রযুক্তিসম্পন্ন এই প্রশিক্ষণ একাডেমিটি সম্পূর্ণরূপে চালু হলে দেশের বিভিন্ন সেবামূলক সংগঠন ও কর্পোরেট প্রতিষ্ঠান বিনিময় মূল্য প্রদান করে এটি ব্যবহার করতে পারবে, যেখান থেকে সোসাইটির আয়ের একটি বড় অংশের যোগান হবে। এর থেকে প্রাপ্ত আয় সোসাইটির রাজস্ব খাতকে সমৃদ্ধ করবে যা স্বেচ্ছাসেবা কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এম এ ছালাম ও ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ। এ সময় সোসাইটির উপ-মহাসচিব, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, আইএফআরসি ও আইসিআরসি’র প্রতিনিধিবৃন্দ, যুব-স্বেচ্ছাসেবকবৃন্দ এবং সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ০৮:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩