ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে: রায়ের পর জাহাঙ্গীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ৫৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া আইনানুগ ছিল না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্টে রায় পাওয়ার পর আদালত চত্ত্বরে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, প্রায় ২০ মাস আগে আমাকে একটি চিঠি দিয়ে স্থানীয় সরকার সাময়িক বরখাস্ত করেছিল। পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিট করি। শুনানি শেষে জানতে পারলাম আমাকে যে বরখাস্ত করেছিল, সেটি আইনানুগ ছিল না। সেটি অবৈধ ছিল। যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আদালতের কিছু করার নেই। আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে, তবু সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট ।

তিনি আরও বলেন, যদিও সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমার মা নির্বাচিত হয়েছেন। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা যে মিথ্যাচার করেছে, তা গাজীপুর ও দেশবাসী আজকে জানতে পারল। শুধু তাই নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৬৬ হাজার জনপ্রতিনিধি আছে, তাদের জন্য ভবিষ্যতে মঙ্গল হবে। হঠাৎ করে কোনো কিছু করলে যে অনিয়ম হয়, এটিই তা প্রমাণিত হলো । আমাকে যেন কেউ ভুল না বুঝে । আমি সত্যের জন্য লড়েছি ।

এদিকে হাইকোর্ট আরও বলেছেন, জাহাঙ্গীর আলম পদত্যাগ করায় মেয়র পদে ফেরার আর সুযোগ নেই। পরে মামলা নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।

২০২১ সালের ১৪ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম পদ ফিরে পেতে হাইকোর্টে রিট করেছিলেন। রিটে তাকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়। ব্যারিস্টার মশিউর রহমান সবুজ জাহাঙ্গীর আলমের পক্ষে এ রিট করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে: রায়ের পর জাহাঙ্গীর

আপডেট সময় : ০৬:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩