গাজীপুরের গাছায় ২০ হাজার ৬শত পিচ ইয়াবাসহ গ্রেফতার-১
- আপডেট সময় : ১২:০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুরের গাছায় ৬২ লাখ টাকা মূল্যের ২০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিয়ারু (৩৪) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-১। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজারের ভূষিরমিল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় পিয়ারুকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ হাজার ৬০০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ টাকা।
গ্রেফতারকৃত পিয়ারু চট্টগ্রামের পটিয়া থানার আজিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়ারু জানান, পলাতক মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশে তিনি ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করতেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন সন্ধ্যায় র্যাব-১ ২০ হাজার ৬ শত পিচ ইয়াবাসহ পিয়ারু (৩৪) কে মাদক মামলায় থানায় হস্তান্তর করে। সে এখন থানা হাজতে আছে। সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হবে।










