ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ গাজীপুরের মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলছে গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে গাজীপুরে বিএনপির ছত্রছায়ায় ঈদগাহ কমিটির আ’লীগ নেতারা গাজীপুর মহানগরে গাছা থানাধীন স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার কারখানার ঝুট ব্যবসা ঘিরে গাজীপুরে তাণ্ডব, সাংবাদিককে কু/পি/য়ে জখমের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

গাজীপুরের মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলছে গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের গাছা থানাধীন মৈরান ইনারপাড়া এলাকায় ভোগড়া বাইপাস-নারায়ণগঞ্জ হাইওয়ে সড়ক থেকে অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উ’দ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শনিবার (২৯ আগস্ট) রাত থেকে রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে এ মর্মা’ন্তিক ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্বপ্ন কানন হাসপাতাল সংলগ্ন ভোগড়াগামী হাইওয়ে রাস্তার ওপর এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গাছা থানার এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্র’স্তুত করেন। প্রাথমিকভাবে দেখা যায়, মরদেহটি সড়কে পড়ে থাকার কারণে চলাচলকারী ভারী যানবাহনের চাকায় বারবার পি’ষ্ট হয়ে শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। এতে হাত, পা ও মাথার খুলিসহ দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে সড়কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এছাড়া আলামত হিসেবে ঘটনাস্থল থেকে প্রায় ২৫০ ফুট পূর্বে রাস্তার পাশের রুট ডিভাইডারে ছিটকে পড়া র’ক্তের সু’স্প’ষ্ট দাগ লক্ষ্য করেছে পুলিশ। তবে নিহতের নাম-পরিচয় বা তিনি কীভাবে ঘটনাস্থলে এসে মারা গেলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বিকৃত দেহের পরিচয় শনাক্তে ফি’ঙ্গা’রপ্রিন্ট ও প্রযুক্তিগত সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে। গাছা থানা পুলিশ জানায়, নিহতের পরিচয় উদ্ঘাটনসহ মৃ’ত্যু’র প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত জোরদার করা হয়েছে। পরে ময়নাতদন্তের উদ্দেশ্যে মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম রাব্বানী নিজে ঘটনাস্থল পরিদর্শন ও সার্বিক বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলছে গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা

আপডেট সময় : ০৩:৩৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬