গাজীপুরে অটোরিকশা ছিনতাইয়ের বলি ১৬ বছরের কিশোর – মরদেহ উদ্ধার করেছে গাছা থানা পুলিশ
- আপডেট সময় : ১০:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় এক নির্ম্ম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উজারপাড়া বহরের বাড়ি এলাকায় শুভ (১৬) নামের এক কিশাের অটোরিকশাচালককে গালা কেটে হত্যা দুরবৃত্তরা। সােমবার (১১ মে ২০২৬) দিবাগত রাতের কোনাে এক সময় এই নৃশংস ঘটনাটি ঘটে। ঘাতকরা তাকে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে পালিয় গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত শুভ নেত্রকোনা জেলার মদন থানাধীন গােবিন্দত্রী গ্রামের মাে. আমির মিয়ার ছেলে। সে তার পরিবারের সাথে গাজীপুরের শরীফপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, কিশাের শুভ জীবিকার তাগিদে অটোরিকশা চালিয়ে তার পরিবারকে সহায়তা করতো প্রতিদিনের মতাে গত সােমবার সন্ধ্যায় সে
শরীফপুরের বাসা থেকে অটোরিকশা নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বের হয়। তবে রাত গভীর হলেও সে বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। স্বজনরা রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে শুভকে খুঁজলেও তার কোনাে সন্ধান পাননি। নিরখোজ শুভর জন্য পরিবারের উৎকণ্ঠা যখন তুঙ্গে, ঠিক তখনই ভােরের আলাে ফুটতেই পাওয়া যায় তার নিথর দেহের খবের। মঙ্গলবার (১২ মে ২০২৬) ভােরে উজারপাড়া বহরের বাড়ি এলাকায় সড়কের পাশে একটি গলাকাট মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে নিখ্খোঁজ শুভর স্বজনরা সেখানে গিয়ে তাকে শনাক্ত করেন। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। উদ্ধারকৃত মরদেহের গলায় গভীর ক্ষত চিহন পাওয়া গেছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে অত্যেন্ত ঠান্ডা মাথায় তাকে হত্যা করা হয়েছে। গাছা থানার উপপরিদর্শক (এসআই) মাে. মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্লিত হত্যাকাণ্ড। দুর্বুত্তরা নির্জন স্থানে শুভকে আটকে তার অটোরিকশাটি ছিনতাই করার চেষ্টা করে এবং বাধা পেয়ে বা
পরিচয় গাপন করার উদ্দেশ্যে তাকে গলা কেটে হত্যা করে। ঘাটনাস্থলে শুভর ব্যবহত অটোরিকশাটি পাওয়া যায়নি, যা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে। পুলিশ ঘাতকদের শনাক্ত করতে এবং ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করতে বিভিন্ন স্থানে আভিযান শুরু করেছে। গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, কিশাের চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই ঘটনায় এলাকায় শােকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গাজীপুরে অটোরিকশা িনতাইয়ের উদ্দেশ্যে কিশাের শুভকে হত্যার ঘটনাটি জননিরাপত্তার ওপর বড় এক আঘাত। এই ধরণের আপরাধ রােধে পুলিশের টহল জোরদার করার পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাত্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।










