ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

গাজীপুরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের গাছা এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত এক যুবদল নেতাসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মো. মাসুদ রানা, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা এবং বর্তমানে টঙ্গী এলাকায় বসবাসরত একজন ব্যবসায়ী। তিনি গাছা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, গত ১৩ জুন রাত সাড়ে ৮টার দিকে কুনিয়া এলাকার একটি কারখানা থেকে জুট (পাটজাত পণ্য) বোঝাই করে একটি ট্রাক টঙ্গী মিলগেটের উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগে বলা হয়, কারখানার প্রধান ফটক অতিক্রম করার পরপরই অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড ও চেন নিয়ে ট্রাকে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এতে ট্রাক ও মালামালের প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

বাদীর অভিযোগ, হামলার একপর্যায়ে প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন সরকার রুবেল তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে ট্রাকটি যেতে দেওয়া হবে না এবং জুটসহ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এলে এবং পুলিশ ঘটনাস্থলের দিকে আসতে শুরু করলে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে। যাওয়ার আগে তারা বাদী ও উপস্থিত লোকজনকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন নাসির উদ্দিন সরকার রুবেল, হামিদুর রহমান, আশরাফুল হোসেন, আশরাফুল ইসলাম মোল্লা, জিয়া উদ্দিন জিয়া, মিজানুর রহমান সিজান, বাবু, ইব্রাহিম ও আহাদ মিয়া।

বাদী আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয় নিরীহ মানুষের ওপর দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়ে আসছে।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:৩২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬