ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। পরে স্ত্রী নিজেই রক্তমাখা ছুরি নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। গতকাল বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মরকুন পূর্ব পাড়ার ৩৭৬ কুদ্দুছ খলিফা রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন অটোচালক রকি (৩৫) ও তার স্ত্রী তানজিনা আক্তার ঝিনুক (২৫)। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিশেষ করে স্বামীর চারিত্রিক স্খলন ও পরকীয়ায় জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে বিরোধ তীব্র আকার ধারণ করে। ঘটনার রাতে পুনরায় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী তানজিনা আক্তার ঝিনুক ঘুমন্ত স্বামী রকির গোপনাঙ্গ ধারালো ছুরি দিয়ে কেটে দেন। এসময় ভুক্তভোগী স্বামীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রকিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর অভিযুক্ত স্ত্রী ভয় পেয়ে রক্তমাখা ছুরিসহ টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং আসামিকে হেফাজতে নেয়। এ ঘটনায় পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬