ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই নারী আটক  রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’ যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধ/র্ষণ গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাছা এলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান কে দেখতে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল উদ্দিন। গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ভাই মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল  ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম

গাজীপুরে মাখনা জলমহাল দখল নিয়ে গ্রামবাসী ও বিএনপি নেতাদের মুখোমুখি অবস্থান, এলাকায় উত্তেজনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরীর জিএমপি গাছা থানার ইছর মুদিপাড়া এলাকায় মাখনা খাল জলমহাল দখলকে কেন্দ্র করে গ্রামবাসী ও স্থানীয় বিএনপি নেতারা মুখোমুখি অবস্থানে থাকায় ওই এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় গ্রামবাসী মাখনা জলমহাল রক্ষার দাবিতে গণস্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ গাজীপুর জেলা প্রশাসক বরাবর দিয়েছেন। এদিকে জিএমপি গাছা থানায় একই ঘটনায় গ্রামবাসীর গণস্বাক্ষর সম্বলিত পৃথক আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ মাখনা খাল জলমহালকে ঘিরে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাবাসী।
শুক্রবার সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের
ইছর ও মুদিপাড়া এ দুই গ্রামের মাঝে সরকারি খাস জমিসহ ১৫ একরেরও বেশি জমি ঘিরে মাখনা খাল নামে বিশাল আকৃতির একটি জলমহাল রয়েছে। এ দুটি গ্রামে সংখ্যালগুসহ নিম্ন আয়ের জনগোষ্ঠীর বসবাস। এ জলমহাল থেকে মাছ ধরে স্ত্রী সন্তানের জীবন-জীবিকা নির্বাহের জন্য একমাত্র অবলম্বন। আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে স্থানীয় বিএনপি নেতা বাহার উদ্দিন সরকার, বাদশা, নাজিমুদ্দিন, হালিম কমান্ডার ও ক্ষীতিশ চন্দ্র বর্মণের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই মাখনা জলমহাল দখলে নিয়ে মাছের খামার করার পাঁয়তারা করে আসছে।
অপরদিকে মো. আব্দুর রহমান বলেন, আমরা গ্রামবাসী মাখনা জলমহাল রক্ষায় গণস্বাক্ষর সম্বলিত প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান বরাবর লিখিত অভিযোগ দেয়ার পরও নামধারী এসব বিএনপি নেতাদের ভয়ভীতি ও হুমকি ধামকিতে আমরা পরিবারপরিজনদের নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছি। তিনি আরও বলেন মাখনা খাল জলমহালে আমাদের পৈত্রিক সম্পত্তি রয়েছে। এখানে আমরা সবাই নিম্ন আয়ের জনগোষ্ঠী বসবাস করছি । এ মাখনা খাল জলমহাল থেকে মাছ মেরে আমাদের সংসার চলে। এখানেও দুর্বলের ওপর সবলের থাবা।
গ্রামবাসী এ মাখনা খাল জলমহাল রক্ষায় অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন ।
এ বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে বিএনপি নেতা পরিচয়দানকারী বাহার উদ্দিন সরকার ওরফে বাহারুল বলেন, এটা নিয়ে আমাদের বিএনপির সেক্রেটারী ইদ্রিস খানের সাথে বসার কথা রয়েছে।
এব্যাপারে জিএমপি গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ যুগান্তরকে বলেন, অভিযোগ পেয়ে একজন অফিসারকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে মাখনা জলমহাল দখল নিয়ে গ্রামবাসী ও বিএনপি নেতাদের মুখোমুখি অবস্থান, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০৭:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫